চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির সঙ্গে ১-০ গোলে রিয়াল জিতলেও সমর্থকরা যে দলের খেলায় খুশি নয় সেটা দুয়োধ্বনি দিয়েই বুঝিয়ে দিয়েছে। তবে জিতে শেষ ষোলো নিশ্চিত করেই খুশি লস ব্লাঙ্কোসদের কোচ রাফা বেনিতেজ।
বেনিতেজ মনে করেন ম্যাচের সবচেয়ে চমৎকার দিকটি ছিল পিএসজির মতো একটি কঠিন দলের বিপক্ষে রিয়াল জিতেছে এবং অপরাজিত থেকেই শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে তারা। তিনি বলেন, আমরা পিএসজির বিপক্ষে জিতেছি, তারা খুব একটা সহজ দল নয়। দুয়োধ্বনি? আমরা শেষ ষোলোর জন্য কোয়ালিফাই করেছি এবং আমরা কোনো গোল হজম করিনি। মার্কা।

