এক কোটি গ্রাহকের ল্যান্ডমার্ক অতিক্রম করলো মোবাইল ফোন অপারেটর এয়ারটেল। শনিবার মোবাইল ফোন কোম্পানীটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের এই গ্রাহক সংখ্যার তথ্য প্রকাশ করেছে।
এয়ারটেলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পি ডি শর্মা বলেন, ‘গ্রাহক সংখ্যা এক কোটিতে পৌঁছানোর অর্থ হলো-আমাদের কোম্পানীর প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাস রয়েছে।’ এই মাইলফলক অর্জন করায় তিনি গ্রাহক, সংশ্লিষ্ট সরকারী সংস্থা এবং সহযোগি প্রতিষ্ঠানসমূহকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এয়ারটেল বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ টেলিকম অপারেটর। ২০১০ সালে বাংলাদেশে এয়ারটেলের যাত্রা শুরু হয়। কোম্পানীটি বর্তমানে গ্রাহকদের উন্নতমানের থ্রিজি সেবা দিচ্ছে।

