'দেশবাসীর কাছে ধানের শীষ মানেই জ্বালাও-পোড়াও'

S M Ashraful Azom
0
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও এবং পুড়িয়ে মানুষ হত্যা করার কারণে জনগণ আর কখনো ধানের শীষে ভোট দেবে না।
 
রবিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে কৃষকলীগের সাবেক সভাপতি রাশেদ মোশাররফের ৪র্থ মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জনগণ এখন আর ধানের শীষে বিশ্বাস করে না। দেশবাসী জানে, ধানের শীষ মানে জ্বালাও পোড়াও এবং স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আপোষ করা। এ কারণে এমন একদিন আসবে যেদিন বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ বাংলাদেশে আর থাকবে না।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই নির্ধারিত সময়ে নির্বাচন করি। আমরা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। যে কারণে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করছি। এখন থেকে সব নির্বাচনই দলীয় প্রতীকে হবে এবং দল প্রার্থী মনোনয়ন দেবে।
 
খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আগামী নির্বাচনে আমরা আপনাদের স্বাগত জানাই। নির্বাচন ছাড়া আপনার সামনে কোনো বিকল্প নেই। চেষ্টা করেছেন বিশ্বের কাছে শেখ হাসিনার সরকারকে অবৈধ প্রমাণ করতে, কিন্তু পারেননি। এখনও ষড়যন্ত্রের পথ ছাড়েননি। এ পথে আপনি সফল হবেন না। এ পথ ছেড়ে চ্যালেঞ্জ গ্রহণ করে মাঠে আসুন। নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় মেনে নিন। নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
 
কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন  আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, রেলপথ মন্ত্রী মুজিবুল হক, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম প্রমুখ।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top