চবির চতুর্থ সমাবর্তন ২১ ডিসেম্বর

Unknown
সেবা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চতুর্থ সমাবর্তন ২১ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। সমাবর্তনে আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সভাপতিত্ব করার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সমাবর্তনে অংশগ্রহণেচ্ছুরা ১১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইন বা সরাসরি আবেদন করতে পারবেন। সমাবর্তনে ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ স্নাতক/স্নাতকোত্তর এবং ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ পিএইচডি/এমএ (ELT)/এবিবিএস/বিডিএস/বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/ডিজিও, ডিঅর্থ, ডিএলও, ডিসিও, সিএইচ, ডিএ, ডিকএ, ডিকার্ড, ডিডিভি (চিকিৎসা বিজ্ঞান) বিএসসি ইন নাসিং (পোস্ট বেসিক/পাবলিক হেলথ নাসিং/সাধারণ) ডিগ্রি অর্জনকারীদের সনদ ও স্বর্ণপদক প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.cu.ac.bd) এবং ০১৮১৪২০২০১৭, ০১৮১৫৬২০৪১১ ও ০১৭১৬১২৫৭২০ নম্বরে সমাবর্তন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top