বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই।।

S M Ashraful Azom
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মাঝেরপাড়া গ্রামে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ওই অগ্নিকান্ডে ২টি ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। বৃহস্প্রতিবার রাত ৭.২০ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

ঘটনাস্থল পরিদর্শনে জানা যায়, বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের মাঝের গ্রামের আশেক আলীর গোয়ালঘর  থেকে ওই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে গোয়ালঘর ছাড়াও আশেক আলীর ১ টি বসতঘর সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়। এ সময় নগদ টাকা, ধান, চাউল ও আসবাবপত্রসহ কমপক্ষে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।  স্থানীয়রা পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top