ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

S M Ashraful Azom
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার দুপুর ১টায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

এবার ঢাবির ‘ক’ ইউনিটে মোট পাস করেছে ১৩ হাজার ৩৮০ জন। পাসের হার ২০ দশমিক ৭৫ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) ও মোবাইল ফোনের মাধ্যমেও ফল জানা যাবে।

গত ৩০ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ হাজার ৬৬০টি আসনের জন্য পরীক্ষায় অংশ নেয় ৭১ হাজার ৩৫০ জন ছাত্র-ছাত্রী।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top