সংসদ ভবন এলাকায় মৈত্রী র‌্যালি

Unknown
0
সেবা ডেস্ক: জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছেছে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবি আইএন) মৈত্রী মোটর র‌্যালি।
রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে মঙ্গলবার সকালে রওনা দিয়ে ধানমণ্ডি ৩২ নম্বর হয়ে সোয়া ৮টার দিকে সংসদ ভবনের দক্ষিণ পাশে পৌঁছায় র‌্যালিটি।
জাতীয় সংসদ ভবন এলাকা থেকে ফ্লাগ অফ হয়ে কলকাতার উদ্দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা করার কথা রয়েছে র‌্যালিটির। কলকাতার উদ্দেশে র‌্যালির ফ্লাগ অফের আগে এখানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২৯ নভেম্বর বিকেলে র‌্যালিটি ঢাকায় পৌঁছায়। পরদিন ৩০ নভেম্বর একটি সেমিনারে যোগ দেন র‌্যালিতে অংশগ্রহণকারীরা। যাত্রার ১৮তম দিনে ঢাকা থেকে রওনা হয়ে যশোর, বেনাপোল হয়ে কলকাতা পৌঁছাবে র‌্যালিটি। চার দেশের সরকারের সহযোগিতায় র‌্যালির মূল আয়োজক ভারতের কলিঙ্গ মোটরস।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top