কপার আমদানিতে শুল্ক আরোপ

S M Ashraful Azom
0

কপার আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক বা রেগুলেটরি ডিউটি আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে কপার দিয়ে তৈরিকৃত পণ্যের দাম বাড়তে পারে।

কপার বার, কপার প্লেট ও কপার টিউবে ১০ থেকে ১৫ শতাংশ রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে সংস্থাটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এনবিআর সূত্র জানান, কপারের তিন শ্রেণির পণ্য আমদানিতে রেগুলেটরি ডিউটি আরোপ করেছে এনবিআর। এর মধ্যে কপার বারের ওপর ১৫ শতাংশ, কপার প্লেটের ওপর ১০ শতাংশ ও কপার টিউবের ওপর ১৫ শতাংশ রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়েছে।

কাস্টমস আইন ১৯৬৯ এর ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নিয়ন্ত্রণমূলক শুল্ক বা রেগুরেটরি ডিউটি আরোপ করেছে এনবিআরের কাস্টমস বিভাগ। সম্প্রতি জারি করা আদেশ ২৯ নভেম্বর হতে কার্য্কর হবে বলেও প্রজ্ঞাপনের উল্লেখ করা হয়েছে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top