যমুনা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে এনবিআরের জিডি

S M Ashraful Azom
নুরুল ইসলাম বাবুল
যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ও যুগান্তর পত্রিকার সাংবাদিক হেলাল উদ্দিনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার রাজধানীর রমনা মডেল থানায় এনবিআরের দ্বিতীয় সচিব এ এইচ এম আব্দুল করিম এ জিডি (৬২৪) করেন। জিডিতে যমুনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের রাজস্ব অনিয়মের চিত্রও তুলে ধরা হয়।
 
গণমাধ্যমে পাঠানো এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৩ সালের দুটি রিট মামলায় সরকারের পাওনা ১৭৪ কোটি টাকা আদায়ে এনবিআর উদ্যোগ নেয়। এসব মামলায় সরকারের পক্ষে সিদ্ধান্ত এলে সব মিলিয়ে যমুনা গ্রুপকে প্রায় ৬শ’ কোটি টাকার বেশি অর্থ সরকারের কোষাগারে জমা করতে হবে। এটি যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুলের গাত্রদাহের অন্যতম কারণ। এতে ভীত হয়ে এনবিআর ও চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিষোদগারে লিপ্ত হয়েছেন। এ প্রচেষ্টাকে সরকারের বিরুদ্ধে দূরভিসন্ধি হিসেবেও অভিহিত করা হয়। এসব কীর্তিকলাপে প্রতিষ্ঠান প্রধান হিসেবে এনবিআর চেয়ারম্যান, তার পরিবারের সদস্যবৃন্দ ও এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জীবন ও সম্মানহানিরও আশঙ্কার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান