
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও নুরজাহান মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারেনি পুলিশ।
জানা গেছে, বিকেল চারটার দিকে কেনাকাটা নিয়ে দ্বন্দ্বে জড়ায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও নুরজাহান মার্কেটের ব্যবসায়ীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এতে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। চারটা ৪০ মিনিট পর্যন্ত উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।
এদিকে এই সংঘর্ষের জেরে ঢাকা কলেজের সামনের রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে। আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।