হ্যাকারদের খপ্পরে লিংকডইন

Unknown
0
সেবা ডেস্ক: নিরাপত্তা প্রতিষ্ঠান সিমেনটেক জানিয়েছে, সামাজিক মাধ্যম লিংকডইন-এ হ্যাকারদের আনাগোনা বাড়ছে, আর এসব হ্যাকাররা পেশাদারদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ কার্যক্রম চালাচ্ছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সিমেনটেক-এর তদন্তে বিভিন্ন ইন্ডাস্ট্রির ডজনখানেক ভুয়া অ্যাকাউন্ট ধরা পড়েছে।
লিংকডইন-এর হ্যাকাররা মূলত নিয়োগদাতার ছদ্মবেশ ধারণ করে ব্যবসায়িক পেশাদারদের বিশ্বাস অর্জন ও তাদের নেটওয়ার্ক ম্যাপিং করে। এ ধরনের সংযোগ তৈরি করার মাধ্যমে হ্যাকাররা লিংকডইন ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা হাতিয়ে নেয়, তাদেরকে সরাসরি ম্যালওয়্যার রয়েছে এমন ওয়েবসাইটে পাঠায়। আর যদি হ্যাকাররা ব্যবহারকারীর ইমেইল অ্যাড্রেস সংগ্রহ করতে সক্ষম হয়, তাহলে তারা সেটি ব্যবহার করে নানাবিধ ‘স্পিয়ার-ফিশিং-ক্যাম্পেইন’ লঞ্চ করে থাকে। এসব কিছুই ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার জন্য করা হয় বলেই জানিয়েছে সিমেনটেক।
নিরাপত্তা প্রতিষ্ঠানটির গবেষকরা অধিকাংশ ক্ষেত্রেই দেখেছেন যে হ্যাকাররা অন্য কোনো লিংকডইন ব্যবহারকারীর প্রোফাইলের ‘বায়ো’ কপি করে নিজেদের অ্যাকাউন্ট তৈরি করে, আর ছবির ক্ষেত্রে বেশিরভাগ সময়ই এসব হ্যাকাররা নারীর ছবি বেছে নেয়। স্টক ইমেজ সাইট থেকে অথবা কোনো পেশাদার নারীর ছবি সংগ্রহ করে নিজেদের ভুয়া অ্যাকাউন্ট তৈরির কাজ সম্পূর্ণ করেন হ্যাকাররা।
এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট চিহ্নিত করে মুছে দেওয়ার জন্য সিমেনটেক বর্তমানে লিংকডইন-এর সঙ্গে কাজ করছে। এ প্রসঙ্গে নিজেদের প্রতিবেদনে নিরাপত্তা প্রতিষ্ঠানটি লিখেছে, “লিংকডইন ব্যবহারকারীরা প্রত্যাশা করেন, তাদের সঙ্গে নিয়োগদাতারা যোগাযোগ করবেন। আর এ বিষয়টিরই সুযোগ নিয়ে থাকেন স্ক্যামাররা।”
সিমেনটেকের গবেষক ডিক’ও ব্রায়ান এ বিষয়ে বলেছেন, “ভুয়া এসব অ্যাকাউন্টধারীরা অধিকাংশ ক্ষেত্রেই চোখে পড়ার মতো নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হয় -আমাদের চিহ্নিত এরকম এক অ্যাকাউন্টের কনট্যাক্ট সংখ্যা ছিল পাঁচশ’। এদের অনেকেই আবার অন্যদের কাছ থেকে অনুমোদনও সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।”
হ্যাকারদের হাত থেকে নিজেকে রক্ষার জন্য লিংকডইন ব্যবহারকারীদেরকে নিয়োগদাতার প্রোফাইলের ছবি গুগল ইমেজেসের মাধ্যমে পরীক্ষা করে দেখার পরামর্শ দিয়েছেন ও’ব্রায়ান।
অন্যদিকে লিংকডইন এ প্রসঙ্গে বলেছে, “ভুয়া অ্যাকাউন্ট তৈরিসহ আমাদের সেবার শর্তাবলী ভঙ্গ করেছেন, আমরা এরকম সন্দেহজনক অ্যাকাউন্টের ব্যাপারে তদন্ত করছি। খুঁজে পাওয়া মাত্র এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এ ছাড়াও ব্যবহারকারীদের কাছে যদি কোনো অ্যাকাউন্ট সন্দেহজনক মনে হয়, তাহলে তাদেরকে সামাজিক মাধ্যমটির হেল্প সেন্টারে অভিযোগ জানানোর অনুরোধ জানিয়েছে লিংকডইন কর্তৃপক্ষ।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top