অনামিকা হত্যা : মানিকের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন বহাল

S M Ashraful Azom

রাজধানীর কেরানীগঞ্জের চাঞ্চল্যকর শিশু অনামিকা ঘোষ (৯) অপহরণের পর হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া আসামি মানিককে ফাঁসি ও চারজনের যাবজ্জীবনের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
রায়ে বলা হয়, হত্যা মামলার প্রধান আসামি মো. মানিকের ফাঁসি ও অপর চার আসামি জনি ঘোষ, আনোয়ার হোসেন, আলাউদ্দিন ও নুরুল ইসলাম মুন্সির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে।
২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি তৃতীয় শ্রেণীর ছাত্রী অনামিকা পশ্চিম বামনসুর এলাকার স্পেসিফিক কিন্ডারগার্টেন থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে আসামিরা। অপহরণকারীরা তার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নিহতের বাবা সুধারাম ঘোষ তাদের ২ লাখ টাকা দেন। পুরো অর্থ না দেয়ায় তারা অনামিকাকে হত্যা করে। ৫ দিন পর মানিকগঞ্জের শিবালয়য়ের একটি ইরি ব্লক থেকে অনামিকার লাশ উদ্ধার করা হয়। 
পরে সুধারাম ঘোষ হত্যা মামলা করেন। আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত-৪ এ সাজা দেন। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top