সিলেটে আজ থেকে পরিবহন ধর্মঘট

S M Ashraful Azom
আজ মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিক ও ট্রাক ইউনিয়ন নেতারা। অতিরিক্ত টোল আদায় ও পরিবহন শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধসহ ৫ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ট্রাক ও বাস শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে এ তথ্য জানিয়েছেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া।
 
বৈঠকে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ, ফলিক মিয়াসহ শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান