বৈষম্যহীন বেতন স্কেল চান বেসরকারি শিক্ষকরা

S M Ashraful Azom

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একযোগে বেতন স্কেল কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সমান  বেতন স্কেলের দাবিতে কর্মসূচিও  ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর সারাদেশে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক  মো. আবুল কাশেম, সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা ও মো. বজলুর রহমান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কাওছার আলী প্রমুখ। এতে বলা হয়, বেসরকারি শিক্ষকদের মূল দাবি হলো শিক্ষানীতি ২০১০ এর বাস্তবায়ন। যার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ হবে। আর শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ করা হলে প্রতিষ্ঠানের আয়ের অংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার বিষয়টি সুরাহা করা যেতে পারে।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান