বাড়ির দেয়ালে ‘দানব’ আকৃতির টিকটিকি ফেসবুকে ভাইরাল

Unknown
সেবা ডেস্ক: আর পাঁচটা দিনের মতই ভীষণ সাধারণ ছিল সে দিনের সকালটা। বাড়ির বাগানে টুকিটাকি কাজ সার ছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা এরিক হোলান্দ। হঠাৎই খসখস শব্দ আসে বাড়ির পিছন দিক থেকে। কৌতূহলের চোটে বাড়ির পিছনে গিয়ে এক্কেবারে থ হোলান্দ।
দেওয়ালে হেঁটে চলে বেড়াচ্ছে ফুট পাঁচকের একটা টিকটিকি! লেজ দিয়ে মনের সুখে ঘা মেরে যাচ্ছে ড্রেন পাইপে। আর সেই থেকেই তৈরি হচ্ছে যান্ত্রিক শব্দ। প্রথমে তো বেশ ঘাবরে গিয়ে ছিলেন তিনি। একটু ধাতস্ত হয়েই পকেট থেকে স্মার্ট ফোনটা বের করে কয়েকটি ছুবি তুলে ফেললেন দৈত্য টিকটিকিটির। এরপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে এখন রীতিমত ভাইরাল। সবার ওয়ালে ওয়ালে তাকে নিয়েই জমিয়ে চলছে আলোচনা।
এই দৈত্য টিকটিকির ইংরেজি নাম মনিটর লিজার্ড। পৃথিবীর বৃহত্তম টিকটিকি এরাই। সাড়ে ছ’ফুটেরও বেশি লম্বা হয় পূর্ণ বয়স্ক এই টিকটিকি। স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র জানিয়েছেন হোলান্ডের বাগানে এই অনাহূত অতিথির আগমন বিস্ময় জাগালেও নিউ সাউথ ওয়েলসে খুব একটা বিরল নয় মনিটর লিজার্ডরা। সূত্র: আনন্দবাজার।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top