রাজধানীতে ট্রাকের ধাক্কায় তরুণী নিহত

S M Ashraful Azom
0

রাজধানীর ‌উত্তরায় ট্রাকের ধাক্কায় জ্যোতি আক্তার বৃষ্টি (২২) নামে এক তরুণী নিহত হয়েছেন।
 
শনিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জ্যোতির বাবার নাম জালাল উদ্দিন। তার বাড়ি গাজীপুরের টঙ্গীতে।
 
উত্তরা পশ্চিম থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দুপুর ২টার দিকে ছোট বোন তানিয়া আক্তারকে নিয়ে রিকশায় যাচ্ছিলেন জ্যোতি। পথে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সামনে একটি বাস তাদের ধাক্কা দেয়। এ সময় তারা দুই বোন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জ্যোতিকে মৃত ঘোষণা করেন। আর তানিয়াকে বাসায় চিকিৎসা দেয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top