‘হাঙ্গার গেমস’-এর প্রিক্যুয়েল করবেন না জেনিফার লরেন্স

S M Ashraful Azom

শিগগিরেই শুরু হতে যাচ্ছে ‘দ্য হাঙ্গার গেমস’ ছবির প্রিক্যুয়েল। কিন্তু এর আগের পর্বের অভিনেত্রী জেনিফার লরেন্স সম্প্রতি ‘দ্য হাঙ্গার গেমস’ ছবির প্রিক্যুয়েলটিতে অভিনয়ে অনীহা জানিয়েছেন।  তিনি জানিয়েছেন, এই ছবির কোনো চরিত্রে থাকার পরিকল্পনা তার নেই।
 
২৫ বছর বয়সী ‘লায়ন্সগেট’ অভিনেত্রী মেগা হিট ‘হাঙ্গার গেম’ সিরিজে কাজ না করার সিদ্ধান্ত জানিয়েছেন ছবির নির্মাতাকে। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আগের ছবিটির তাপ এখনও কমেনি’। জেনিফার লরেন্সকে খুব শিগগিরই ডেভিড রাসেল পরিচালিত ‘জয়’ সিনেমায় দেখতে পাবে দর্শকেরা। ছবিটি আগামী ক্রিসমাস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান