রাজশাহী মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ১০

S M Ashraful Azom
0

রাজশাহী মহানগরীর বিলসিমলা এলাকায় রাজশাহী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
 
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে দোকানে বাকি খাওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এ সময় শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছেন।
 
জানা গেছে, বিকেল সোয়া চারটায় কয়েকজন মেডিক্যাল শিক্ষার্থী বিলসিমলা বন্ধগেটের সুজনের ভ্যারাইটি দোকান থেকে সিগারেট, চিপস খেয়ে টাকা পরে দেয়ার কথা বলে চলে যাচ্ছিল। এসময় দোকানদার সুজন আপত্তি করলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাকে মারপিট করতে যায়। এনিয়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। খবর পেয়ে মেডিক্যাল শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বন্ধগেট এলাকার ব্যবসায়ীদের উপর হামলা চালায়। ব্যবসায়ীরা তাদের প্রতিরোধ করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় ১০ জন আহত হয়।
 
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top