অটোমোবাইল ব্যবসার আড়ালে দুষ্কর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

S M Ashraful Azom
0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সাইনবোর্ড সর্বস্ব অটোমোবাইল ব্যবসার আড়ালে যারা দুষ্কর্মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, সমিতির সদস্য না হয়ে যারা এ ব্যবসার আড়ালে নানা অপকর্ম ও দুষ্কর্ম করছে, তাদের তালিকা তৈরি করে নাম-ঠিকানা প্রদান করলে ব্যবস্থা নেবে সরকার।
 
বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির ১৪তম বার্ষিক সাধারণ সভা-২০১৫ এবং নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির (২০১৫-১৭) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
রাজধানীর কারওয়ান বাজার টিসিবি ভবন মিলনায়তনে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই’এর সভাপতি আবদুল মতলুব আহমদ, সাবেক প্রথম সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ, আওয়ামী স্বে”ছাবেসক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোল্লা মো: আবু কাওছার, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top