
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম পাকিস্তানের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায়ের পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সিমলা চুক্তির ভিত্তিতে ১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার এবং মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ থেকে পাকিস্তানের লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।
বুধবার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে ২০ শয্য বিশিষ্ট নবজাতক নিবীড় পরিচর্য কেন্দ্র (এনআইসিইউ)’র উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, পাকিস্তানের অমার্জনীয় অপরাধ বাঙালি হাজার বছরেও ক্ষমা করবে না। কারণ একাত্তরে মুক্তিযুদ্ধকালে তাদের অপরাধ ছিল সীমাহীন। তারা এদেশের মানুষদের নির্বিচারে হত্যা এবং নারীদের ধর্ষণ করেছিল।
ইন্টার্নি চিকিত্সকদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা সঠিক ভাবে রোগীদের সেবা দিন। আমি সারাদেশের ইন্টার্নি চিকিত্সকদের সকল বেতন-ভাতা বাড়ানোর ব্যবস্থা করবো।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।