বকশীগঞ্জের বাট্টাজোড় ও ধানুয়া কামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
জামালপুর প্রতিনিধিঃ
শিশু বিবাহ ও বাল্যবিয়ে প্রতিরোধে বকশীগঞ্জ উপজেলার বাট্টজোড় ইউনিয়ন ও ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা করেছন বকশীগঞ্জ ইউএনও নার্গিস পারভীন। আজ বাট্টাজোড় ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কাদের মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও নার্গিস পারভীন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সায়েম, সংশ্লিষ্ট চেয়ারম্যান মোজাম্মেল হক তালুকদার, সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, প্রধান শিক্ষক সহিজল হক, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল কালাম আজাদ,ইউপি সদস্য আবদুর রহিম, নিকাহ রেজিস্ট্রার আবু সাঈদ প্রমুখ।
অপরদিকে সোমবার ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে বাল্যবিয়ে প্রতিরোধে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও নার্গিস পারভীন। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান, ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা , সাবেক চেয়ারম্যান মজিবর রহমান, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আশরাফ হোসেন প্রমুখ। দুই ইউনিয়নের অভিভাবক, ইউপি সদস্য বৃন্দ, মহিলা ইউপি সদস্য বৃন্দ, নারী উন্নয়ন ফোরামের সদস্য বৃন্দ সহ ৪ শতাধিক মানুষ শিশু বিবাহকে না বলে শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীন ।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস পারভীন তার বক্তব্যে বলেছেন শিগগিরই ধানুয়া কামালপুর  ও বাট্টাজোড় ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হবে। এ জন্য উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অভিভাবক, এলাকার মানুষকে এ ব্যাপারে আন্তরিক হতে হবে।


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top