সিলেটের বিদায়, শীর্ষ দুই নিশ্চিত কুমিল্লার

S M Ashraful Azom

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে বিপিএল থেকে বিদায় নিল সিলেট সুপার স্টার্স। অন্যদিকে বড় ব্যবধানের জয় নিয়ে শীর্ষ দুইয়ে স্থান নিশ্চিত করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রাথমিক পর্বের শেষ দিনে সিলেটকে ৭১ রানে হারিয়েছে কুমিল্লা। ২০ ওভারে ৪ উইকেটে ১৫০ রান তুলেছিল কুমিল্লা। সেই রান তাড়া করে ১৩.৫ ওভারে সিলেট গুটিয়ে যায় ৭৯ রানেই।
সিলেটের পরাজয়ে শেষ ম্যাচে মাঠে নামার আগেই শেষ চার নিশ্চিত হয়ে গেল ঢাকা ডায়নামাইটসেরও। ১০ ম্যাচে সমান ১৪ পয়েন্ট হলেও রংপুরের (+০.৬৯৩) চেয়ে রান রেটে এগিয়ে কুমিল্লা (+০.৭৮৮)। সেরা দুইয়ে থাকাও তাই নিশ্চিত মাশরাফিদের। প্রাথমিক পর্বের শেষ ম্যাচ বড় ব্যবধানে জিতলে রংপুরকে টপকে শীর্ষ দুইয়ে থাকতে পারে বরিশাল (+০.০৫৪)।
নিজেদের রান রেট ঢাকার সমান করতে হলে ১০.৪ ওভারে ১৫১ রান করতে হতো সিলেটকে। কিন্তু ১০ ওভারের মধ্যে উল্টো ম্যাচ থেকেই ছিটকে যায় তারা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top