তানোরে নিরাপত্তা কর্মীর রহস্যজনক মৃত্যু

S M Ashraful Azom
0

রাজশাহীর তানোর উপজেলায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নিরাপত্তা কর্মী দুরুল হুদার (৩৭) রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
 
শুক্রবার সকালে নিজ বাড়ির পাশের আম বাগান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
 
পুলিশ ও পরিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বাকশপুর গ্রামের সামাউন নবীর ছেলে দুরুল হুদা (৩৭) দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর পপুলার ডায়গনস্টিক সেন্টারে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে তার রহস্যজনক মৃত্যু হয়।
 
তানোর থানার সেকেন্ড অফিসার এসআই রুবেল হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দুরুল হুদা সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাত ১১ টায় তিনি স্ত্রীকে মোবাইলে ফোনে বাড়ির পাশে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ঢুকবেন বলে জানায়। কিন্তু রাত ১২ টা পর্যন্ত তিনি বাড়িতে না ফিরলে তার মোবাইলে পরিবারের লোকজন একাধিকবার ফোন করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। রাতে খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। শুক্রবার সকালে বাড়ির পার্শ্বের আম বাগানে তার লাশ পাওয়া যায়।
 
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের মুখ ও নাকে বিষের গন্ধ পাওয়া গেছে। এছাড়া শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশে বাইসাইকেল ও বিষের বোতল উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top