পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৫ ডিসেম্বর

S M Ashraful Azom

গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল সোমবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হচ্ছে। আর আগামী ২৫ ডিসেম্বর শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
 
বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন  ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান।
 
মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের জন্ম এবং ওফাত দিবস হিসেবে পালন করেন।
 
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ৫৭০ খ্রিষ্টাব্দের হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। আরবের মরু প্রান্তরে শান্তির ধর্ম ইসলামের প্রচার শুরু করেন তিনি। তাঁর আবির্ভাব এবং ইসলাম ধর্মের প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ ২৩ বছর ইসলাম ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালই তিনি মৃত্যুবরণ করেন। দিনটি ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে সারা পৃথিবীর মুসলমানরা পালন করে থাকে। মিলাদ আরবি শব্দ। এর অর্থ জন্মবৃত্তান্ত। আর মিলাদুন্নবী (সা.) অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের জন্মবৃত্তান্ত সম্পর্কে আলোচনা করা।
 
ঈদে মিলাদুন্নবীর দিন সাধারণ ছুটি। যদিও ২৫ ডিসেম্বর বড় দিনের ছুটি, তার ওপর ওইদিন শুক্রবার হওয়ায় সাপ্তাহিক ছুটির দিন।
 
ঈদে মিলাদুন্নবীর দিনে মসজিদ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান