বিএসএফ’র গুলিতে দিনাজপুর সীমান্তে বাংলাদেশি নিহত

S M Ashraful Azom
0

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে দিনাজপুরে গত বুধবার সাদেকুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শুক্রবার বিজিবি’র কাছে লাশ হস্তান্তর করার কথা রয়েছে।
 
গতকাল বৃহস্পতিবার ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী জানান, বিএসএফ তাকে গুলি করে হত্যা করে।
 
ভারতীয় বালুরঘাট ২৮ বিএসএফ কুমারগঞ্জ থানার রসুলপুর থেকে তার লাশ উদ্ধার করে। পতাকা বৈঠকে এর কড়া প্রতিবাদ করা হয়েছে। সাদেকুলের বাড়ি সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের বনতারা গ্রামে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top