মেসির কিডনির পাথর অপসারণ

S M Ashraful Azom

লিওনেল মেসির কিডনির পাথর অপসারণ করা হয়েছে। কিডনির পাথর সংক্রান্ত ব্যথার কারণে ফিফা ক্লাব বিশ্বকাপের গুয়াংজু এভারগ্রান্ডের বিপক্ষে ম্যাচটি মিস করেছিলেন তিনি। 
গুয়াংজু এভারগ্রান্ডের বিপক্ষে সেমিফাইনালে মেসি-নেইমার না থাকলেও সুয়ারেজের হ্যাটট্রিকে ৩-০ গোলে জিতেছিল বার্সেলোনা। মেসির কিডনির পাথর অপসারণ করার পরে রিভারপ্লেটের বিপক্ষে রবিবারের ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি হল। বার্সেলোনার ডাক্তাররা অবশ্য কিডনির পাথর অপসারণ করা হলেও তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আজ শনিবার যদি কোনো সমস্যা ছাড়া অনুশীলন করতে পারেন তাহলে তাকে আগামীকালে ফাইনালে খেলার ফিটনেস সার্টিফিকেট দেবেন তারা। এএস স্পোর্টস।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top