ইনবক্সে আটকে পড়া প্রেমের লিপিগুলোকে মুক্তি দিন

Unknown
0
সেবা ডেস্ক: মাননীয় প্রতিমন্ত্রী তারানা হালিম। দেশের মানুষের প্রতি আপনার যেমন ভালবাসা সেই ভালবাসার কমতি নেই আমাদেরও। পার্থক্য শুধু এই, আপনার ভালবাসাটা আকাশচুম্বি আর আমাদের ভালবাসাটা ভার্চুয়াল।
আমাদের ছোট ছোট ভার্চুয়াল প্রেমগুলো আটকে গেছে ফেইসবুক পাতায়। আমাদের এস এম এসগুলো থেমে আছে ইনবক্সে। আমাদের অসমাপ্ত ভালবাসা দিন দিন শুকিয়ে যাচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে এলে আমাদের ভার্চুয়াল আড্ডাগুলো আর জমে ওঠে না। আপনি জানেন, জীবনের বাইরেও জীবন থাকে, বন্ধুত্বের বাইরেও বন্ধুত্ব, সম্পর্কের বাইরেও সম্পর্ক। নিয়মতান্ত্রিক জীবনের ভীড়ে সেই সম্পর্কগুলো মাঝে মাঝে চাপা পড়ে যায়। ফেসবুক বন্ধ থাকায় সেই চাপা পড়া সম্পর্কগুলো কিছুটা হলেও ভেসে উঠল। আপনি ফিরিয়ে দিয়েছেন সেই স্বাদ। তবে আর কত। জীবনের গ্রামার ভেঙ্গে তো আর বেশি দিন থাকা যায় না। ছোট ছোট অনুভূতিগুলো শেয়ার হয় না ফেইসবুক পাতায়। প্রিয়মানুষ, কাছের মানুষগুলোর ঝিলিক পড়া হাঁসিগুলো দেখতে পাই না খুব সহজে। রাগ অভিমানে জমে উঠে না রাত্রিগুলো।
এ আকুতি আমার একার নয়, এ হাহাকার আমি দেখেছি বন্ধুদের মনে, অফিসের কলিগদের মুখে, প্রিয় মানুষগুলোর চোখে। এ লেখা আমার নয়, এ লেখা সব লেখকেদের। এ লেখা সব ফেসবুক পাঠকদের। আপনি জানেন! ফেসবুক শুধু প্রেম, আড্ডার জন্যও নয়, অনেক মানবিক কাজের সহায় এ ফেসবুক। মানবিক কাজগুলো আটকা পড়ে গেছে। ‘ওপজেটিব’ ‘বি পজেটিব’ রক্ত লাগবে বলে হাহাকার ছুঁড়া হয় না। শীতার্তদের পাশে দাঁড়ান বলে মানবিক ডাক পড়ে না।
ফেসবুক বদৌলতে দূর প্রবাসের ভাইটাকেও মনে হয় আমার বুকের কাছেই বাস করে। তার দুঃখ আনন্দের কথাগুলোও আমাকে ভাবায় না অনেকদিন হল। প্রবাসের বন্ধুরাও রাত নেমে এলে কড়া নাড়ে না ফেসবুক দরজায়। একাকি নিঃসঙ্গ হয়ে যাচ্ছে জীবন। এ জ্যামের নগরিতে অনেক কাজেরই সহজ সমাধান ফেসবুক।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top