১০ অভিযোগ ‘খতিয়ে’ দেখতে বলেছে ইসি

S M Ashraful Azom
0

বিজয় দিবসের অনুষ্ঠানে পৌর নির্বাচনের প্রার্থীদের অংশগ্রহণ এবং তাদের পক্ষে মন্ত্রী-সাংসদদের প্রচারের ১০ অভিযোগ খতিয়ে দেখতে আরো আট রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
 
ইসির উপসচিব রকিব উদ্দিন মণ্ডল শুক্রবার জানান, গণমাধ্যমে আসা এসব অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে ইসিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের।
 
তিনি জানান, সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া, বরগুনা সদর, বাকেরগঞ্জ, লক্ষ্মীপুরের রামগতি, নোয়াখালীর হাতিয়া, রাজশাহীর তাহেরপুর, শেরপুর সদর ও ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় বিধি লঙ্ঘনের বিষয়ে গণমাধ্যমে সংবাদ এসেছে।
 
মন্ত্রী-এমপি-প্রার্থীর বিধিলঙ্ঘনের অভিযোগ তদন্তের মাধ্যমে সত্যতা ও যথার্থতা যাচাই করে বিধি অনুযায়ী  ব্যবস্থা নিতে বলা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা কি ব্যবস্থা নিলেন- তা ইসিকে অবহিত করবেন, বলেন রকিব মণ্ডল।
 
একজন মন্ত্রী, চার সাংসদ ও পাঁচ প্রার্থী ওইসব এলাকায় ইসির নির্দেশনা উপক্ষো করে বিজয় দিবসের অনুষ্ঠানে ভোটের প্রচার চালিয়েছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে।
 
১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৪০টি অভিযোগ (প্রত্রিকায় প্রকাশিত ও লিখিত) খতিয়ে দেখতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ইসি। এর কোনোটির বিষয়েই মাঠ কর্মকর্তাদের কোনো প্রতিবেদন এখনো ইসিতে আসেনি।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top