বিয়ের থেকেও বেশি বোঝাপড়া লিভ ইন-এ

S M Ashraful Azom
0

বিয়ের থেকে নয়া জেনেরেশন এখন অনেক বেশি স্বাচ্ছন্দ্য লিভ ইন সম্পর্কে। কিন্তু অনেকেই বলেন এই সম্পর্কে নাকি বিয়ের ডেডিকেশন ও দায়বদ্ধতা থাকে না। এমনকি প্রাচীন পন্থীদের দাবি এই সম্পর্কে নাকি থাকে না বিয়ের মত ভালবাসার গভীরতা। নতুন একটি গবেষণা বলছে এই সব দাবিই আসলে মিথ। বিয়ের সঙ্গে আদতে লিভ ইন সম্পর্কের কোনও পার্থক্যই নেই।
 
যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন অল্প বয়সী যুগলদের ক্ষেত্রে, বিশেষত মহিলারা বিয়ের মতোই একই মানসিক বন্ধন, দায়বদ্ধতা নিয়ে লিভ ইন সম্পর্কে জড়ান।
 
২০০০ সাল থেকে সংগৃহীত একটি ডেটা অনুযায়ী বিয়ে ভাঙলে যে মানসিক বিপর্যয় তৈরি হয় সেই একই রকম টালমাটাল মানসিক টানাপোড়েন চলে লিভ ইন সম্পর্ক ভাঙলেও। গবেষকরা জানাচ্ছেন বিয়ের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে যে যে শারিরীক ও মানসিক সম্পর্ক আস্তে আস্তে আরও দৃঢ় হয়, লিভ ইন সম্পর্কেও বিষয়টা একইভাবে তৈরি হয়। পারস্পরিক বিশ্বস্ততা একই রকম। এমনকি সমস্যাগুলোও একই ধাঁচের। বরং সামাজিক বিধি নিষেধ তুলনা মূলক কম থাকে বলে পার্টনারদের মধ্যে মানসিক বোঝাপড়া বেশি হয়। সম্পর্কও অনেক বেশি বন্ধুত্বপূর্ণ হয়।
 
তাহলে কি এবার বিয়ের প্রাতিষ্ঠানিকতাকে ভাঙার সময় এসেই গেল? এই গবেষণা কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top