শিক্ষার বিস্তারে কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এর বিস্তারে আমরা কাজ করে যাচ্ছি।বৃহস্পতিবার দুপুরে সিলেট মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
শেখ হাসিনা বলেছেন, সরকারে পদক্ষেপের কারণে এখন সাক্ষরতার হার ৭১ শতাংশ। এই হার আমরা শতভাগ করব।
 
এর আগে বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রথমে প্রধানমন্ত্রী সিলেটের আম্বরখানা দরগা মহল্লার হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরে তিনি খাদিমনগরের হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন।
 
বিকাল তিনটায় সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দেন। এ সময় তিনি  অনেকগুলো উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top