বকশীগঞ্জে কে.আর.আই ফাজিল মাদরাসার শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও সংবর্ধনা প্রদান

G M Fatiul Hafiz Babu


সেবা ডেস্ক: 
বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ঐতিহ্যবাহী কে.আর.আই ফাজিল মাদরাসার ২০১৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উক্ত মাদরাসায় দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উক্ত মাদরাসার অধ্যক্ষ এএসএম শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ ও মুক্তিযোদ্ধা আফসার আলী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান, সাইফুল ইসলাম , মাওলানা আব্দুল হালিম,  আব্দুুল করিম, প্রভাষক ওয়াজকুরনী, প্রভাষক শরীফুল ইসলাম, প্রভাষক আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।
এবার ৩৫ জন শিক্ষার্থী মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেবেন।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান