জলঢাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

Unknown
সেবা ডেস্ক:  নীলফামারীর জলঢাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে বাড়ি থেকে জলঢাকা বাজার আসার পথে ডিমলা সড়কের দুন্দিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন, উপজেলার পৌরসভা শহরের আহেলার বাজার এলাকার রবিউল ইসলামের ছেলে শাহিন ইসলাম (২৪) এবং একই গ্রামের মহির উদ্দিন কান্দুরার ছেলে লাভলূ ইসলাম (২৫)। 
 
এস আই জহিরুল ইসলাম জানান, সকালে বাড়ি থেকে ওই দুইজন জলঢাকা আসার পথে দুন্দিবাড়ী এলাকার মবুর দিঘী টার্নিং পয়েন্টে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে শিমুল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। 
 
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ দিলওয়ার হাসান ঈনাম মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। 
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান