সেবা ডেস্ক: সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হল শাখা ছাত্রলীগের সভাপতিসহ দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিকেল তিনটায় রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু এ তথ্য নিশ্চত করেন।
ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘নিজ সংগঠনের কর্মীকে তুচ্ছ কারণে হয়রানি করার অভিযোগে শাহ মখদুম হলের সভাপতি আরিফ বিন জহির ও সহ সভাপতি রেজয়ানুল হক হৃদয়কে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত তারা সংগঠনের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।