খালেদা জিয়ার ভুল রাজনীতি : তথ্যমন্ত্রী

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বের ব্যর্থতা ও ভুল রাজনীতি তার জোটের মিত্রদের বিভ্রান্ত করেছে। শুধু তার শরীকরা কেন, বিএনপির নেতা কর্মীরাও বেগম খালেদা জিয়ার সঙ্গ ত্যাগ করে সঠিক গণতন্ত্র চর্চায় ফিরে আসবেন।
 
রবিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা মিলনায়তনে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা খেলাধুলা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি একথা বলেন।
 
এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি বিজয়ীদের মধ্যে তিনি পুরস্কার বিতরণ করেন।
 
হাসানুল হক ইনু বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ব্যর্থতা ও ভুল রাজনীতির শিকার হওয়ার চেয়ে বরং তারা তার পক্ষ ত্যাগ করাকে মর্যাদাপূর্ণ মনে করছেন।
 
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর মহিমা এবং নেত্রীত্বের কথা স্বীকার করে নিন এবং তাকে স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে স্বীকৃতি দিন। সেটার মধ্যদিয়ে খালেদা জিয়া এবং বিএনপির বন্ধুরা ইতিহাস বিকৃতি বন্ধ করে সঠিক ইতিহাস চর্চ্চা করবেন। যারা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকাকে অস্বীকার করছেন,  তারা সব সময় মিথ্যাচার করেন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top