আলতাফ মাহমুদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকার অনুদান

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদের চিকিৎসায় ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
আলতাফ মাহমুদের ছেলে আসিফ মাহমুদ বুধবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কাছ থেকে চেক গ্রহণ করেন। বিএফইউজের মহাসচিব ওমর ফারুক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী সিনিয়র সাংবাদিক আলতাফ মাহমুদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন এবং তার আশু আরোগ্য কামনা করেন।
সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ নিওরো সমস্যায় ভুগছেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top