সেবা ডেস্ক:
জামালপুরে সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার সকালে শহরের ঢাকাইপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে সার বোঝাই দ্রুতগতির একটি ট্রাক শহরের ঢাকাইপট্টি এলাকায় আসলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশে থাকা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সার্টার ভেঙ্গে ভেতরে ঢুকে যায় ট্রাকটি। এতে করে সজিব এন্ড ব্রাদার্স এবং মেসার্স হেলাল এন্ড ব্রাদার্স নামে দুটি ক্রোকারিজ দোকানের মালামালসহ অবকাঠামো ভেঙ্গে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দূর্ঘটনার পর ঘটনাস'ল থেকে ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে উপসি'ত লোকজন। দূর্ঘটনার সময় ট্রাকের হেলপার চালকের আসনে ছিলো বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সার বোঝাই ট্রাকটি ঢাকার কারওয়ান বাজার থেকে জামালপুরের মেলান্দহ উপজেলায় যাচ্ছিলো। ট্রাকের নাম্বার (ঢাকা মেট্রো-ট ১৮-৭৯৩৮)। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান দুটির মালিকরা জানিয়েছেন, দুর্ঘটনায় তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ মালামাল ক্ষতি হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।