এরপর বেগম জিয়ার দলে ভাঙন ধরবে: সুরঞ্জিত

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘২০ দলীয় জোট থেকে ইসলামী ঐক্যজোট সরে গেছে, আরো দল যাবে। এরপর বেগম জিয়ার দলে ভাঙ্গন ধরবে।’
 
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি প্রসঙ্গে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
সুরঞ্জিত বলেন, ‘বিএনপি ভুল করেছে, তা স্বীকার করলেই হবে না। জনগণের কাছে ক্ষমাও চাইতে হবে। তাদেরকে সাম্প্রদায়িক রাজনীতি ছাড়তে হবে, যুদ্ধাপরাধীদের বিচার চাইতে হবে এবং ঘোষণা দিয়ে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে। বিএনপি নেত্রীর নির্দেশে পেট্রোল বোমায় যাদের হত্যা করা হয়েছে তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে।’
খবর বাসসের।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top