সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে ১০ পিস ইয়াবা সহ শুক্রবার বিকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম উজ্জল আহমেদ (৩৮)। সে গাজীপুর জেলার টংগী থানার আর/এ রোডের দত্তপাড়া এলাকার রমিজ উদ্দিনের ছেলে।
বকশীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৌর এলাকার মালিরচর তকির পাড়া গ্রামে হানা দিয়ে এসআই আবদুল হান্নান ও তার সঙ্গীয় ফোর্স ইয়াবা বহন করার সময় উজ্জলকে আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শনিবার তাকে কোর্টে পাঠানো হবে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।