মেসির পাওনাদার রোনালদো!

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ক্রিস্টিয়ানো রোনালদো মাত্রই নিজের বর্ষসেরার খেতাবটা হারিয়েছেন লিওনেল মেসির কাছে। তবে সেটা নয়, ব্যালন ডি অর মঞ্চে সাময়িকভাবে মেসির অনুবাদক হিসেবে কাজ করা এই রিয়াল তারকা মজা করে বলেছেন মেসির কাছে তিনি পাওনাদার!
মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা সেটা নিয়ে সমর্থকদের দ্বন্দ্বের শেষ নেই। সর্বশেষ আটটি ব্যালন ডি অর ভাগাভাগি করে নেয়া এই দুইজনকে সমর্থকরা বন্ধুর চেয়ে বরং প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতেই পছন্দ করে। তবে রোনালদো স্পোর্টিং গিজনের বিপক্ষে ম্যাচ জেতার পরে বলেছেন মেসির সঙ্গে তার সম্পর্কের বেশ উন্নতি হয়েছে। রোনালদো বলেন, আমরা আরো ঘনিষ্ঠ হয়েছি, আমাদের মধ্যে সবসময় ভালো সম্পর্ক ছিল। কিন্তু গত কয়েক বছরে আমরা আরো ঘনিষ্ঠ হয়েছি। 
ব্যালন ডি অর গালার সময় বার্সেলোনার মেসি, নেইমারের সঙ্গে ছিলেন রোনালদো। মেসি, রোনালদো কেউই ইংরেজি বলতে না পারায় তাদের অনুবাদক হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পালন করেন ছয় বছর ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা রোনালদো। রোনালদো কৌতুকচ্ছলে বলেন, আমরা মঞ্চে ছিলাম কিন্তু মেসি ও নেইমার ইংরেজি বলতে পারে না, তখন আমি ছিলাম তাদেও অনুবাদক। আমি পরে তাদের বলেছি যে তোমাদের কথা যে অনুবাদ করে দিয়েছে সেই অর্থ দিতে ভুলো না কিন্তু। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top