ত্বকের ধরন অনুযায়ী আপেলের ফেসপ্যাক

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  স্বাস্থ্যগুণের দিক থেকে আপেল বেশ উপকারী এটি সবারই জানা। তবে এই ফলটি রূপচর্চার ক্ষেত্রেও বেশ কার্যকরী। সব ত্বকের জন্য এই ফলটি ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করা যায়। চলুন জেনে নেয়া যাক ত্বকের ধরন অনুযায়ী কিভাবে আপেলের ফেসপ্যাক ব্যবহার করবেন।
 
শুষ্ক ত্বকের জন্য:
এক টেবিল চামচ গ্রেট করা আপেল এবং আধা চা চামচ অলিভ অয়েল নিন। এটি খুব ভালোভাবে মেশান। মিশ্রণটি মুখে ও গলায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
 
তৈলাক্ত ত্বকের জন্য:
এক চা চামচ গ্রেট করা আপেল, এক চা চামচ টকদই ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
 
মিশ্র ত্বকের জন্য:
এক টেবিল চামচ গ্রেট করা আপেলের সাথে আধা চা চামচ মধু ভালো করে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
 
ব্রণপ্রবণ ত্বকের জন্য:
এক চা চামচ গ্রেট করা আপেলের সাথে আধা চা চামচ লেবুর রস ও সামান্য মধু মিশিয়ে নিন। এটি শুধু ব্রণের উপর লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা রাখুন। এরপর মুখ ধুয়ে ফেলুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান