সেবা ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইউসুফ নগরে ট্রাকচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী।
নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। তারা হলেন- মহরম আলী (৫০), মানিক মিয়া (৪০)। তাদের প্রত্যেকের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী এ তথ্য জানান। তিনি জানান, ট্রাক (ঢাকা মেট্রো ট ১৫-৬৯৩২) ও চালককে আটক করেছে পুলিশ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।