সেবা ডেস্ক:শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে।’
শুক্রবার ঝালকাঠি সদর উপজেলা অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের কল্যাণে আর্থিক অনুদানের চেক বিতরণ এবং দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ এমএ বায়েজিদ, পৌর মেয়র আফজাল হোসেন প্রমুখ।
আমির হোসেন আমু বলেন, শুধু মুক্তিযোদ্ধা নয় তাদের পরিবারের সদস্যরাও বংশানুক্রমিক ভাবে মুক্তিযোদ্ধাদের সকল সুযোগ সুবিধা ভোগ করবে। আজকে একজন মুক্তিযোদ্ধা যে ভাতা পাচ্ছেন সেই ভাতা তার অবর্তমানে ছেলে ও বংশের অন্যরা ভোগ করতে পারবেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।