রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাত

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।
 
রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন জানিয়েছেন, প্রধান বিচারপতি এ সময় বিচার বিভাগের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতি আবদুল হামিদকে অবহিত করেন এবং বিগত বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম বিচার বিভাগীয় সম্মেলনে অংশগ্রহণ করার জন্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, সম্মেলনে রাষ্ট্রপতির উপস্থিতি বিচার বিভাগের কর্মকর্তাদের অনুপ্রাণিত করেছে যা বিচার বিভাগের কর্মকাণ্ড গতিশীলতা আনবে।
 
রাষ্ট্রপতি হামিদ বলেন, এই ধরনের সম্মেলন বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে মতামত বিনিময়ের জন্য সুযোগ সৃষ্টি করে যা তাদের সার্বিক কাজের পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব রাখবে।
 
তিনি প্রতি বছর এই ধরনের সম্মেলন অনুষ্ঠান করার জন্য প্রধান বিচারপতিকে পরামর্শ দেন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top