ঘিয়ের স্বাস্থ্যগুণ

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  ধোঁয়া ওঠা গরম গরম ভাতের সাথে ঘিয়ের মজাই আলাদা। এছাড়া বিভিন্ন খাবার তৈরিতে ঘিয়ের রয়েছে নানাবিধ ব্যবহার। তবে শুধু খাবার তৈরিতে নয় স্বাস্থ্যের দিকে থেকে এই খাদ্য উপাদানটির উপকারিতা নেহাত কম নয়। চলুন জেনে নেয়া যাক, ঘিয়ের নানাবিধ উপকারিতা।
 
* মস্তিষ্কের সুরক্ষায়:
মস্তিস্ক সুরক্ষায় ঘি বেশ উপকারী। একাগ্রতা বাড়াতে ও স্মৃতিশক্তি ধরে রাখতে ঘি খেতে পারেন।
 
* চোখের জ্যোতি:
এটি চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। পাশাপাশি চোখের চাপ নিয়ন্ত্রণে রাখে।
 
* অ্যান্টি-অক্সিডেন্ট:
ঘি রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা অন্যান্য খাবারের ভিটামিন ও মিনারেলের সঙ্গে মিশে রোগ প্রতিরোধশক্তি বাড়ায়।
 
* হাড়ের সুরক্ষায়:
মাংসপেশির সঙ্গে হাড়ের গঠন মজবুত করে ঘি এবং ঘি দিয়ে তৈরি খাবার।
 
* ত্বকের যত্নে ঘি:
ত্বক টানটান করতে নিয়মিত ঘি খেতে পারেন।
 
* কোলেস্টেরল সমস্যা সমাধানে:
কোলেস্টেরলের সমস্যা থাকলে মাখনের চেয়ে এটি বেশি উপকারে আসবে। তবে যাদের উচ্চমাত্রায় কোলেস্টেরল রয়েছে, তাদের খাবারের তালিকায় ঘি না থাকাই ভালো।
 
* কোষ্ঠকাঠিন্য
ঘিয়ের মধ্যে রয়েছে ন্যাচারাল লুব্রিকেট। যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তারা এক কাপ দুধের মধ্যে এক চামচ ঘি মিশিয়ে কিছুক্ষণ চুলার ওপর রাখুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি পান করুন।
 
* শক্তি বৃদ্ধি করে:
ঘিতে মিডিয়াম চেইন ফ্যাটি এসিড রয়েছে, যা লিভার সরাসরি শোষণ করতে পারে এবং দ্রুত বার্ন করতে পারে। এটি শক্তির একটি স্বাস্থ্যসম্মত উত্স।
 
* ক্ষুধা কমায়:
হজম শক্তি বৃদ্ধির সাথে সাথে এটি ক্ষুধা কমানোর ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা পালন করে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top