সেবা ডেস্ক: বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) তৈরি পোশাক খাত নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) রিপোর্ট প্রত্যাখ্যান করেছে।
শুক্রবার বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান এখানে এক সংবাদ সম্মেলনে বলেন, রিপোর্টটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত হওয়ায় আমরা এটি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করছি।
তারা বলেন, মাত্র ৭৪ জনের সাক্ষাত্কারের ভিত্তিতে লাখ লাখ শ্রমিক, উদ্যোক্তা ও বায়ারদের এই শিল্প নিয়ে এ ধরনের মন্তব্য করা যুক্তিসঙ্গত নয়।
খবর বাসসের।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।