সোমালিয়ায় জঙ্গি হামলা, নিহত ২০

Unknown
সেবা ডেস্ক:  সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আবারও হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে ২০ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। সূত্র- বিবিসি ও আল-জাজিরা।
 
শুক্রবার এক বিবৃতিতে সোমালিয়ার পুলিশ জানায়, জঙ্গিগোষ্ঠী আল-শাবাব জনবহুল মোগাদিসুর এক রেস্তোরাঁয় এ হামলা চালায়। হামলার দায় স্বীকার করেছে আল-শাবাবও।
 
পুলিশ আরও জানায়, মোগাদিসুর ব্যস্ততম লিডো সৈকত এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে ওই হামলা হয়। বড় ধরনের বিস্ফোরণের পর বন্দুকধারীরা একটি রেস্তোরাঁয় হামলে পড়ে। এ সময় রেস্তোরাঁয় রাতের খাবার খেতে ক্রেতাদের সমাগম ঘটে।
 
দেশটির কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা বাহিনীর হাতে চার বন্দুকধারী নিহত হয়েছে। একজনকে আটক করা হয়েছে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান