রণকৌশলের ভুলে বিএনপি ভাঙ্গনের মুখে পড়েছে : নাসিম

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নিজেদের রণকৌশলের ভুলে এখন ভাঙ্গনের মুখে পড়েছে।
 
তিনি বলেন, আওয়ামী লীগ কোনো দল ভাঙ্গার রাজনীতিতে বিশ্বাস করে না। এ জন্য কাউকে দোষারোপ করা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
 
মঙ্গলবার সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙাখলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
 
জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইহুাস্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, নবনির্বাচিত মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, যানবাহনে পেট্রোলের আগুন দিয়ে জ্বালিয়ে যারা মানুষ হত্যা করেছে তাদের সঙ্গে কোন আলোচনা হতে পারে না। যারা আন্দোলনের নামে মানুষের জানমালের ক্ষতি করেছে,উন্নয়ন ব্যাহত করেছে তারা গণতন্ত্রের শত্রু।
 
মাদকের ছোবল থেকে জাতিকে রক্ষা করা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অধূমপায়ী ছাড়পত্র ছাড়া কোন শিক্ষার্থী ভবিষ্যতে মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে না। এ নিয়ম প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োগ করা হলে মাদকের ছোবল থেকে দেশ ও জাতিকে রক্ষা করা সম্ভব।
 
এদিকে সন্ধ্যায় মোহাম্মদ নাসিম কাজীপুরের মাইজবাড়ি ইউনিয়নের পাইকরতলী গ্রামে ২৫০ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জিএম আজাহার আলী, ডিজিএম সুলতান নাসিমুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top