এশিয়া কাপের আগেই টি-২০ দুর্বলতা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ মাশরাফির

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  এশিয়া কাপের আগেই নিজেদের ভুলগুলো ঠিক করে নেয়ার চ্যালেঞ্জ নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি মাশরাফির দল। প্রথম দুই ম্যাচ জিতেও শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে সিরিজ ড্র করে স্বাগতিকরা।
শুক্রবার চতুর্থ টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, এশিয়া কাপের আগে টি-টোয়েন্টিতে নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করবেন তারা। তিনি বলেন, ‘কিছু জায়গা অবশ্যই ভালো হয়েছে। কেউ কেউ ভালো করেছে। আবার কিছু ব্যাপার আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। আমার মনে হয়, এশিয়া কাপের আগে বড় চ্যালেঞ্জ থাকবে এটাই।’

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান