মেট্রোরেলের রুট পরিবর্তন সম্ভব নয়: ওবায়দুল কাদের

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  মেট্রোরেলের রুট এখন আর পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর পরিবার দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের জানান, অর্থসংস্থান ও কাজ শুরু হয়ে যাওয়ায় আর ফিরে আসারও সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে অভিযোগ করছে, তারও ভিত্তি নেই।
তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ স্থাপনার পাশ দিয়ে মেট্রোরেল যাওয়ার সময় প্রযুক্তি ব্যবহার করে শব্দহীন থাকবে। যেসব প্রতিষ্ঠানের পাশ দিয়ে মেট্রোরেলের লাইন যাবে, তাদের সঙ্গে কথা বলেই রুট নির্ধারণ করা হয়েছে।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top