বিশ্বকাপ প্রস্তুতি শুরু আজ খুলনায়

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  গতকাল খুলনার সর্বনিম্ন তাপমাত্র ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। মার্চ মাসে ভারতের হিমাচল প্রদেশে ধর্মশালা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস।              লক্ষ্যটা বিশ্বকাপ হলে এখনকার খুলনা ও মার্চের ধর্মশালার এই মিল খুব সন্তুষ্ট করার কথা বাংলাদেশ জাতীয় দলের কোচ চান্দিকা হাতুরুসিংহের। কারণ তিনি চেয়েছিলেন বিশ্বকাপকে সামনে রেখে কাছাকাছি কন্ডিশনের কোথাও ক্যাম্প করতে। সেই কাছাকাছি কন্ডিশন দেশেই পেয়ে যাচ্ছেন কোচ। আর এই বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখেই খুলনার কন্ডিশনে আজ থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশ সময় বেলা তিনটা থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি। এই প্রস্তুতিমূলক সিরিজের বাকি চার ম্যাচও অনুষ্ঠিত হবে খুলনার এই শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে। কোচ ও অধিনায়ক পরপর দু’দিনে পরিষ্কার বলেছেন, এই সিরিজে তাদের প্রথম লক্ষ্য অবশ্যই জয়। তবে প্রধান লক্ষ্য বিশ্বকাপের জন্য সেরা একাদশ খুঁজে পাওয়া। সে জন্য যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা এই সিরিজ জুড়ে হবে বলেই অনুমান করা যাচ্ছে।
একেবারে বাস্তব জগতে এসে দু’দলের তুলনা করলে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ ড্র হলেও হিসেবে অনেক এগিয়ে থাকার কথা বাংলাদেশের। ছুটি ও ইনজুরি কাটিয়ে সাকিব ও সৌম্যর ফেরায় আরও শক্তিশালী হয়েছে বাংলাদেশ দল। অন্য দিকে আফগানিস্তানের বিপক্ষে আবারও সিরিজ হেরে মনোবল আরও খুইয়ে এসেছে জিম্বাবুয়ে।  তবে বাংলাদেশের আসল লড়াইটা এখানে নিজেদের সাথে– সেরা দল খুঁজে পাওয়ার লড়াই। সেই লড়াইয়ে আজ আসলে বাংলাদেশের টি-টোয়েন্টি দল দেখে ফেলতে পারে ৩টি অভিষেক; সবমিলিয়ে সর্বশেষ দলের সাথে ৫টি পরিবর্তন হতে পারে আজকের দলে!
সাকিব আল হাসান ও সৌম্য সরকারের একাদশে ফেরাটা একদমই সময়ের ব্যাপার বলে মনে হচ্ছে। আর পরীক্ষা নিরীক্ষার এই সফরে টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় থাকা নুরুল হাসান সোহান, আবু হায়দার রনি ও শুভাগত হোমের অভিষেক হয়ে যেতে পারে। এর মধ্যে রনি ও সোহান তুলনামূলক নিশ্চিত। দারুণ ফর্মে থাকলেও আল আমিনের বদলে তৃতীয় পেসার হিসেবে সুযোগ পাবেন হয়তো বিপিএলে দারুণ চমকানো রনি। আর সাত নম্বরে ঝড় তোলার দায়িত্ব নিয়ে আসতে পারেন সোহান। এখন প্রশ্নটা থাকবে—আট নম্বরেও কী রান চাইবে বাংলাদেশ? তাহলে শুভাগত সুযোগ পেয়ে যাবেন। নইলে আরফাত সানি।
মাশরাফি তিন অনভিষিক্তকে নিয়ে উত্তর দেয়ার ব্যাপারে একটু কুশলীই রইলেন, ‘সবারই সুযোগ আছে যারা স্কোয়াডে আছে। অবশ্যই এমন কিছুর ইচ্ছে নেই যেটা দেখতে খারাপ। আমরা এমন কিছু চিন্তা করছি যা সামনের টুর্নামেন্টে আমাদের কাজে দেবে। আমাদের অবশ্যই ভিন্ন কিছু করতে হবে। আমাদের আসলে পরীক্ষা করতেই হবে। সামনের টুর্নামেন্টের দিকে তাকিয়ে। যাতে করে এখান থেকে বের হয়ে আসতে পারি।’
দলে এসব পরীক্ষা নিরীক্ষা সফল করার দুশ্চিন্তার পাশাপাশি আরেকটা দুশ্চিন্তা থাকবে শিশির।
খুলনায় বিকেল হওয়ার আগেই প্রতিদিন শিশিরে ভিজে যাচ্ছে মাঠ। ফলে জিম্বাবুয়ের মতো স্পিনভিতু দলের বিপক্ষেও স্পিনার বেশি ব্যবহারের সাহসটাই পাচ্ছে না বাংলাদেশ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top